মেনু ও ক্যাটাগরি

প্রচ্ছদ

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

00:00
00:00
নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

আদালতে নারী আইনজীবীর মাথা ফাটানো গোপালগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. সুজন মিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।  মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ সংক্রান্ত সুপারিশ আইন মন্ত্রণালয় থেকে সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছে।...

আদালতে নারী আইনজীবীর মাথা ফাটানো গোপালগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. সুজন মিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। 

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ সংক্রান্ত সুপারিশ আইন মন্ত্রণালয় থেকে সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের পরামর্শ পেলেই তাকে সংযুক্ত করা হবে।

এর আগে গত মঙ্গলবার গোপালগঞ্জে বিচারকের ছোড়া পেপারওয়েটের আঘাতে মাথা ফেটে যায় এক শিক্ষানবিশ নারী আইনজীবীর। আদালত চলাকালে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর আইনজীবীরা আদালত বর্জন করায় বিচারপ্রার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

জানা গেছে, গোপালগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. সুজন মিয়া আদালত চলাকালে বেঞ্চের পেছন দিকে আইনজীবীদের কথা বলতে দেখে কাচের পেপারওয়েট ছুড়ে মারেন। পেপারওয়েটটি শিক্ষানবিশ নারী আইনজীবী সাবিহা সুলতানার মাথায় লাগে। এতে তার মাথা ফেটে যায়। 

তাৎক্ষণিকভাবে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুলকদর রহমান তীব্র ক্ষোভ ও বিচারকের এমন ব্যবহার অনাকাক্ষিত বলে উল্লেখ করেন।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, জিপি অ্যাডভোকেট এম এ আলম সেলিম নিন্দা জানিয়ে এ ঘটনার তদন্ত ও বিচারের দাবি জানান। এ বিষয়ে জানতে বিচারক মো. সুজন মিয়ার মোবাইল ও হোয়াটসঅ্যাপে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

সূত্র: নতুন আরএসএস সোর্স

শেয়ার:

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
বাংলা সন: ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরী
সাহরী: -- মি. ইফতার: -- মি.
সূর্যোদয়: -- মি. সূর্যাস্ত: -- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --
যোহর --
আসর --
মাগরিব/ইফতার --
ইশা --
সাহরী শেষ --