গণমানুষের সাথে
পোর্টাল: gonabarta.com | প্রিন্টের সময়: ৩১ অক্টোবর, ২০২৬, ০৬:৩৯ পিএম
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশের ১১হাজার কোটি টাকা অর্থপাচারের অভিযোগ, অনুসন্ধান দুদক
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশের ১১হাজার কোটি টাকা অর্থপাচারের অভিযোগ, অনুসন্ধান দুদক
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে নিয়োগ, বদলি, টেন্ডার বাণিজ্য এবং বিদেশে অর্থপাচারের অভিযোগের অনুসন্ধান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)
🗣️দুর্নীতির অভিযোগের বিবরণ
অর্থ লেনদেন ও পদায়ন: ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগে প্রায় ৬০ কোটি টাকা এবং সারা দেশে ৩৬ জন জেলা প্রশাসক (ডিসি) পদায়নে ২ থেকে ১০ কোটি টাকা পর্যন্ত লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
টেন্ডার কমিশন: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে টেন্ডার বাণিজ্য এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দায়িত্বে থাকাকালীন উন্নয়ন প্রকল্পের টেন্ডার থেকে ১০ থেকে ৩০ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে।
অর্থপাচার: ৫টি দেশে অর্থপাচারের অভিযোগ এবং মুরাদনগরে একটি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ৪৫৩ কোটি টাকার বরাদ্দ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এছাড়া তাঁর বাবা, এপিএস ও পিএর বিরুদ্ধেও সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে।
দুদকের পদক্ষেপ: এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়ে এবং ব্যাংক হিসাব ও বিদেশে সম্পদের তথ্য চেয়ে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে (বিএফআইইউ) চিঠি দেওয়া হয়েছে।