গণমানুষের সাথে
পোর্টাল: gonabarta.com | প্রিন্টের সময়: ৩১ অক্টোবর, ২০২৬, ০৭:৪৫ পিএম
ইনকিলাব কালচারাল সেন্টারের নমিনি ও বেতন নিয়ে শরিফ ওমর হাদির বক্তব্যের প্রতিবাদ ফাহিম আব্দুল্লাহর
ইনকিলাব কালচারাল সেন্টারের নমিনি ও বেতন নিয়ে শরিফ ওমর হাদির বক্তব্যের প্রতিবাদ ফাহিম আব্দুল্লাহর
ইনকিলাব কালচারাল সেন্টারের নমিনি এবং প্রতিষ্ঠানটির প্রথম নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল জাবেরের পারিশ্রমিক নিয়ে শরিফ ওমর হাদির বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ফাহিম আব্দুল্লাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি শরিফ ওমর হাদির বক্তব্যের সত্যতা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন।
ফাহিম আব্দুল্লাহ বলেন, ইনকিলাব কালচারাল সেন্টারের কোনো নমিনি নেই। এ অবস্থায় শরিফ ওমর হাদি নিজেকে ইনকিলাব কালচারাল সেন্টারের নমিনি দাবি করে কী অর্জন করতে চাইছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে এমন বক্তব্যকে মিথ্যাচার হিসেবে উল্লেখ করে এর কারণ জানতে চান।
প্রতিবাদে ফাহিম আব্দুল্লাহ আরও বলেন, আব্দুল্লাহ আল জাবের ইনকিলাব কালচারাল সেন্টারের প্রথম নির্বাহী পরিচালক হলেও তিনি বেতনভুক্ত ছিলেন না। তার দাবি, Conveyance এবং Salary এক বিষয় নয়।
এ বিষয়ে শরিফ ওমর হাদির বক্তব্যের সমালোচনা করে ফাহিম আব্দুল্লাহ প্রশ্ন তোলেন, একজন কূটনীতিকের এ দুটি বিষয়ের পার্থক্য বোঝার সক্ষমতা নেই, নাকি ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য উপস্থাপন করা হচ্ছে।
শরিফ ওমর হাদির পোস্টের স্ক্রিনশট ও লিংক কমেন্টে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন ফাহিম আব্দুল্লাহ।