মেনু ও ক্যাটাগরি

প্রচ্ছদ

কাজল রাঘওয়ানিকে দেখতে নিয়ন্ত্রণের বাইরে ভিড়, ভাঙল গাড়ির কাচ

00:00
00:00
কাজল রাঘওয়ানিকে দেখতে নিয়ন্ত্রণের বাইরে ভিড়, ভাঙল গাড়ির কাচ

কাজল রাঘওয়ানিকে দেখতে নিয়ন্ত্রণের বাইরে ভিড়, ভাঙল গাড়ির কাচ

ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল রাঘওয়ানি। বিহার ও উত্তর প্রদেশে তার বেশ পরিচিতি রয়েছে। সেই জনপ্রিয়তার বিড়ম্বনায় এবার বিপাকে পড়লেন এই অভিনেত্রী। একটি জুয়েলারি শোরুম উদ্বোধনে গিয়ে অতিরিক্ত ভিড়ের মধ্যে তার গাড়ির জানালার কাচ ভেঙে যায়। তবে এতে কোনো আঘাত পাননি কাজল।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিহারের একটি জুয়েলারি শোরুম উদ্বোধনে গিয়েছিলেন কাজল। তার আসার খবর ছড়িয়ে পড়তেই অভিনেত্রীকে এক নজর দেখতে সেখানে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

কাজল গাড়ির ভেতরে রয়েছেন—এমন ধারণা থেকে ভিড়ের মধ্যে কয়েকজন গাড়ির জানালার কাচ ভেঙে ফেলেন। পরিস্থিতি বুঝে দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কাজলকে বহনকারী গাড়ির পেছনেও বিপুলসংখ্যক মানুষ ছুটছেন।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে নিজের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন কাজল। তিনি জানান, তিনি সুস্থ ও স্বাভাবিক আছেন এবং ভক্তদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ভক্তদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, অনুষ্ঠানের জন্য প্রশাসনের প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় আয়োজকদের নোটিশ দেওয়ার কথা জানা গেছে। তবে শোরুম মালিকের দাবি, তিনি জেলা প্রশাসকের কাছে অনুমতির জন্য আবেদন করেছিলেন।

অল্প বয়সেই অভিনয়ে যাত্রা শুরু করেন কাজল রাঘওয়ানি। প্রথমে গুজরাটি সিনেমায় কাজ করলেও ২০১৩ সালে ‘রিহাই’ সিনেমার মাধ্যমে ভোজপুরি চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর ‘পাটনা সে পাকিস্তান’, ‘মেহেন্দি লাগা কে রাখনা’, ‘ভোজপুরিয়া রাজা’ ও ‘সংঘর্ষ’-এর মতো সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি।

শেয়ার:

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
বাংলা সন: ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরী
সাহরী: -- মি. ইফতার: -- মি.
সূর্যোদয়: -- মি. সূর্যাস্ত: -- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --
যোহর --
আসর --
মাগরিব/ইফতার --
ইশা --
সাহরী শেষ --