গণমানুষের সাথে
পোর্টাল: gonabarta.com | প্রিন্টের সময়: ৩১ অক্টোবর, ২০২৬, ০৭:৪৪ পিএম
গোপালগঞ্জে বাস-কনটেইনার গাড়ি সংঘর্ষে নিহত ১
গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও কনটেইনারবাহী গাড়ির সংঘর্ষে আকরাম বিশ্বাস (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ এএম অনলাইন সংস্করণ অ- অ+ এ সম্পর্কিত আরও খবর শ্রীমঙ্গলে বাস-সিএনজির সংঘর্ষ, নিহত ৩ সাতক্ষীরায় বিএনপির দুপক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষ গোপালগঞ্জে ইউপি সদস্য গ্রেপ্তার ট্রাক-সিএনজি সংঘর্ষে একই পরিবারের শিশুসহ আহত ৪ গোপালগঞ্জে বাস-কনটেইনার গাড়ি সংঘর্ষে নিহত ১ সম্পাদক: সন্তোষ শর্মা । প্রকাশক: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু
ফ্যাক্স : +৮৮ ০২ ৫৫১৬১৬৬৪ । ই-মেইল: [email protected].গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও কনটেইনারবাহী গাড়ির সংঘর্ষে আকরাম বিশ্বাস (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গেরাখোলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকরাম বিশ্বাস মুকসুদপুর উপজেলার সালিনাবক্স গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে।
জানা গেছে, ঢাকাগামী ওয়েলকাম পরিবহনের একটি বাস ও গোপালগঞ্জগামী অজ্ঞাত কনটেইনার গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মহাসড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন আকরাম বিশ্বাস। সংঘর্ষের ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাস ও কনটেইনার গাড়ির সংঘর্ষে এক পথচারী গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।