গণমানুষের সাথে
পোর্টাল: gonabarta.com | প্রিন্টের সময়: ৩১ অক্টোবর, ২০২৬, ০৬:৩৯ পিএম
ইমন খান জিয়নের নির্মাণে ৮০ দশকের নায়কের লুকে এমএইচএস লাবন
নতুন বিজ্ঞাপনে ৮০ দশকের লুকে 'ফেস অব টুমরো'র চ্যাম্পিয়ন লাবন
ইমন খান জিয়নের নির্মাণে নতুন একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন ফেস অব টুমরো ২০২৬-এর চ্যাম্পিয়ন অভিনেতা, মডেল ও নাট্যকর্মী এমএইচএস লাবন। বিজ্ঞাপনটির শুটিং সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সম্পন্ন হয়েছে।
বিজ্ঞাপনটির জন্য ৮০ দশকের নায়কের লুকে হাজির হয়েছেন লাবন। পোশাক, চুলের স্টাইল ও সাজসজ্জায় রাখা হয়েছে সে সময়ের নান্দনিকতার ছোঁয়া। ফলে পরিচিত লুকের বাইরে ভিন্ন অবয়বে দেখা যাবে তাকে।
সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে বিজ্ঞাপনটিতে কাজ করার বিষয়টি জানান লাবন। কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ৮০ দশকের এমন লুকে কাজের অভিজ্ঞতা তার জন্য বেশ ভালো ছিল। লুকটি ভিন্ন হওয়ায় এবং পুরো কাজের আবহে নস্টালজিক অনুভূতি থাকায় কাজটি উপভোগ করেছেন তিনি। নির্মাতা ইমন খান জিয়নসহ পুরো টিমের সঙ্গে কাজ করেও ভালো লাগার কথা জানান লাবন।
বিজ্ঞাপনটির কস্টিউমের দায়িত্বে ছিলেন এমডি ফজলে রাব্বি এবং মেকআপে ছিলেন হৃদয়।
ফেস অব টুমরো ২০২৬-এর চ্যাম্পিয়ন হওয়ার পর অভিনয়, মডেলিং ও নাট্যচর্চার পাশাপাশি বিজ্ঞাপন ও ওভিসিতে কাজ করছেন লাবন। নতুন বিজ্ঞাপনচিত্রটি শিগগিরই প্রকাশিত হবে।