গণমানুষের সাথে
পোর্টাল: gonabarta.com | প্রিন্টের সময়: ৩১ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
চরফ্যাশনে সিরাতুন্নবি সা. প্রতিযোগিতায় প্রথম, সপ্তম শ্রেণির রিফাত
ভোলার চরফ্যাশনে রসুলপুর ফাউন্ডেশনের আয়োজনে রসুলপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সিরাতুন্নবি সা. প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) আয়োজিত এ প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে রাখা হয় ৩ হাজার টাকা। প্রতিযোগিতার ফলাফলে চমক দেখিয়েছে সপ্তম শ্রেণির শিক্ষার্থী রিফাত। নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের পেছনে ফেলে সে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে।
নিজের অনুভূতি প্রকাশ করে রিফাত বলেন, “আমার ক্লাসের বন্ধুরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি। তারা বলেছে, নবম-দশম শ্রেণির বড় বড় ছাত্ররা পুরস্কার নিয়ে যাবে। কিন্তু আমি ভয় পাইনি। আল্লাহর ওপর ভরসা করে প্রস্তুতি নিয়েছি। আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। আলহামদুলিল্লাহ।”
প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে দশম শ্রেণির শিক্ষার্থী আবু বকর ছিদ্দিক এবং তৃতীয় হয়েছে একই শ্রেণির শিক্ষার্থী মোসাম্মৎ মিম।
এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে উপহার হিসেবে মিসওয়াক প্রদান করা হয়।