গণমানুষের সাথে
পোর্টাল: gonabarta.com | প্রিন্টের সময়: ৩১ অক্টোবর, ২০২৬, ০৬:৪৩ পিএম
ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন কাল, ঘোষণা হবে ‘মার্চ ফর ইনসাফ’-এর রোডম্যাপ
শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ইনকিলাব মঞ্চের উদ্যোগে আগামীকাল সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির বিস্তারিত রোডম্যাপ ও পরবর্তী কর্মসূচি তুলে ধরার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে শহীদ ওসমান হাদি হত্যার বিচার, সংশ্লিষ্ট অন্যান্য দাবি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার বিষয়ে ইনকিলাব মঞ্চের অবস্থান তুলে ধরা হবে। একই সঙ্গে তিন দফা দাবি বাস্তবায়নে তাদের কর্মপরিকল্পনা ও কর্মসূচির বিভিন্ন দিক জানানো হবে।
সংবাদ সম্মেলনটি ১ অক্টোবর, বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি নিয়ে বিস্তারিত ঘোষণা আসবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।