গণমানুষের সাথে
পোর্টাল: gonabarta.com | প্রিন্টের সময়: ৩১ অক্টোবর, ২০২৬, ০৭:৪৪ পিএম
হ্যাক হওয়া মাছরাঙা টেলিভিশনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পুনরুদ্ধার
মাছরাঙা টেলিভিশনের হ্যাক হওয়া অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা, সিআইডি, বিটিআরসি এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতায় অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মাছরাঙা টেলিভিশনের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোমধ্যে তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা হয়েছে। এ প্রক্রিয়ায় সহযোগিতা করায় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে টেলিভিশন কর্তৃপক্ষ।
একই সঙ্গে এ ঘটনা নিয়ে সবাইকে বিভ্রান্ত না হওয়ার এবং বিভ্রান্তি সৃষ্টি করতে পারে—এমন কোনো তথ্য ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অ্যাকাউন্টটি পুনরুদ্ধারে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে মাছরাঙা টেলিভিশন।