গণমানুষের সাথে
পোর্টাল: gonabarta.com | প্রিন্টের সময়: ৩১ অক্টোবর, ২০২৬, ০৮:৪০ পিএম
ভাইয়ের চোখ বাঁচাতে নিজের জীবন দিল রিমঝিম, চিরকুটে লিখল— ‘চোখ দিলাম, চোখ নিলাম না
বিষয়: "চোখ" প্রচন্ড হইচই চলছে, রক্তে ভেসে যাচ্ছে সারাঘর। রিমঝিম এক পাশে জড়সড় হয়ে বসে আছে। অন্যদের মতো মাও কাঁদতে কাঁদতে বললেন, দিলি তো ছেলেটাকে অন্ধ করে। রিমঝিম মিনমিন করে বলল, ও পেছন থেকে এসে আমাকে ভয় দেখাল, আমি চমকে উঠে ঘুরতেই আমার হাতের কাঁটা-কম্পাসটা ওর চোখে লাগে, আমি ইচ্ছে করে কিছু করিনি। রাহুলকে নিয়ে হাসপাতালে যাওয়ার পরে সেখান থেকে ফোন এলো ২৪ ঘন্টার মধ্যে মৃত কারো চোখ পেলে ভাইটির চোখ বাঁচানো যাবে। হাসপাতালে রাহুলকে ভর্তি করে রেখে বাবা-মা বাড়িতে ফিরেই রিমঝিমকে বিছানায় নির্জীব অবস্থায় পেল। মুষ্টিবদ্ধ হাতে একটা কাগজে লেখা, “তোমার ছেলের চোখ নেইনি মা, চোখ দিলাম।” পাশে একটি বিষের খালি শিশ।