গণমানুষের সাথে
পোর্টাল: gonabarta.com | প্রিন্টের সময়: ৩১ অক্টোবর, ২০২৬, ০৬:৪৩ পিএম
ঢাকায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সংক্ষিপ্ত যাত্রাবিরতি
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা-র সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আজ রোববার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংক্ষিপ্ত যাত্রাবিরতি (ট্রানজিট) করেছেন। মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পু যাওয়ার পথে সরাসরি কোনো ফ্লাইট না থাকায় তিনি ঢাকাকে ট্রানজিট রুট হিসেবে বেছে নেন।
এটি মূলত একটি অনানুষ্ঠানিক ও কারিগরি যাত্রাবিরতি ছিল।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে এই সংক্ষিপ্ত অবস্থানের সময় তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল এবং ফেডারেশনের চার সহ-সভাপতি।
বাফুফের নতুন কার্যনির্বাহী কমিটি দায়িত্ব নেওয়ার পর ফিফা প্রধানের সঙ্গে এটিই প্রথম সাক্ষাৎ।
সাক্ষাৎকালে ফিফা সভাপতি বাংলাদেশের ফুটবলের সার্বিক অগ্রগতি ও নতুন বাফুফে কমিটির জন্য শুভকামনা জানান। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এই সৌজন্য বিনিময় শেষে ফিফা সভাপতি ভুটানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।