গণমানুষের সাথে
পোর্টাল: gonabarta.com | প্রিন্টের সময়: ৩১ অক্টোবর, ২০২৬, ০৮:৪০ পিএম
গর্ব করে বলতে পারি, আমার দলের কোনো কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়: আইনমন্ত্রী |
দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের প্রসঙ্গে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, তিনি গর্ব করে বলতে পারবেন যে
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পিএম আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পিএম অনলাইন সংস্করণ অ- অ+ এ সম্পর্কিত আরও খবর স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে বাধা নেই: আইনমন্ত্রী আইনের ঊর্ধ্বে কেউ নয়, অনিয়ম করলে ব্যবস্থা: আইনমন্ত্রী চাঁদাবাজের খোঁজ পেলে ধরে আনুন: ডিএসসিসি প্রশাসক ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: আইনমন্ত্রী গর্ব করে বলতে পারি, আমার দলের কোনো কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়: আইনমন্ত্রী সম্পাদক: সন্তোষ শর্মা । প্রকাশক: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু
ফ্যাক্স : +৮৮ ০২ ৫৫১৬১৬৬৪ । ই-মেইল: [email protected].দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের প্রসঙ্গে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, তিনি গর্ব করে বলতে পারবেন যে বিএনপির নেতাকর্মীরা এমন অপরাধে জড়িত নয়।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ৮টায় ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা দোকান মালিক সমিতি এবং অটো-ইজিবাইক ও সিএনজি শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘আমি অত্যন্ত গর্ব করে বলতে পারি, আমার দলীয় কোনো কর্মী কোনো প্রকার চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়।’
আসাদুজ্জামান বলেন, ‘আগে একজন বিদেশি বাংলাদেশে ব্যবসা করার ইচ্ছা পোষণ করলে বর্তমান আইনে ৫৫ জায়গায় ধরনা দিতে হতো এবং তিন বছর সময় লাগতো। তবে আমি সেটা আইন করে মাত্র দুই সপ্তাহের মধ্যে সমাপ্ত করার ব্যবস্থা করেছি।’
তিনি বলেন, ‘স্থানীয় ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে দ্রুত ট্রেড লাইসেন্স প্রদানের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।’
আইনমন্ত্রী বলেন, ‘গত সপ্তাহে শৈলকুপা থেকে শেখপাড়া ও ভাটই হাইওয়ে রাস্তা মেরামতের জন্য ১৯১ কোটি টাকা পাস হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের চাহিদা মোতাবেক ৩৯৩টি রাস্তা এলজিডির ইনডেক্সের সংযোজন হয়েছে। আগামী সপ্তাহে এসবের গেজেট হবে।’
মাহেন্দ্র, ইজিবাইক ও ভ্যান শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, ‘রাস্তায় যত্রতত্র গাড়ি রাখবেন না। এসব জায়গায় গাড়ি রাখলে যানজট তৈরি হয়। সবাই এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখবেন।’
শৈলকূপা উপজেলা দোকান মালিক সমিতির সভাপতি আবু তালেব মিয়ার সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু। এতে বক্তব্য দেন মেহেদী হাসান সবুজ, আবুল কালাম আজাদ, সাইদুর রহমান ও জাকির হোসেন মোল্লাসহ অন্যরা।
সভায় স্থানীয় পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা এবং দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয়। উপস্থিত ব্যক্তিরা নিজেদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।