মেনু ও ক্যাটাগরি

প্রচ্ছদ

লিটনকে নিয়ে সুখবর পেল বাংলাদেশ

00:00
00:00
লিটনকে নিয়ে সুখবর পেল বাংলাদেশ

চোটের কারণে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে লিটন দাসকে পাওয়ার...

ক্রিকেট লিটনকে নিয়ে সুখবর পেল বাংলাদেশ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০১:৪২ পিএম প্রধান সম্পাদক : সৈয়দ আশিক রহমান বেঙ্গল মিডিয়া করপোরেশন লিমিটেড,১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ নিউজ রুম : +৮৮০-১৮৭৮১৮৪৩৬৯-৭০ ই-মেইল : [email protected] বিজ্ঞাপন : [email protected]

চোটের কারণে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে লিটন দাসকে পাওয়ার আশা দেখছে বাংলাদেশ। স্ক্যান রিপোর্টে তার ডান নিতম্বের সংযোগস্থলে গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি। তবে পেশিতে সামান্য জটিলতা থাকায় আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন এই উইকেটকিপার ব্যাটার।

শনিবার (১৭ অক্টোবর) জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি লিটন। ডান নিতম্বের সংযোগস্থলে অস্বস্তির কারণে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন তাওহীদ হৃদয়।

সোমবার (১৯ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির চিকিৎসকদের সঙ্গে দেখা করেন লিটন। এ সময় তার স্ক্যান রিপোর্ট পর্যালোচনার পাশাপাশি হালকা ফিজিওথেরাপি করানো হয়। পরীক্ষায় বড় কোনো সমস্যা পাওয়া না গেলেও পেশিতে সামান্য জটিলতা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

ক্রিকবাজকে বিসিবির চিকিৎসা বিভাগের এক কর্মকর্তা জানান, লিটনের স্ক্যান রিপোর্টে গুরুতর কিছু পাওয়া যায়নি। তবে পেশির সমস্যা পুরোপুরি বুঝতে তাকে আরও কয়েক দিন পর্যবেক্ষণে রাখা হবে। আপাতত হালকা ফিজিওথেরাপি চলবে। দুই দিন পর তার চোটের অবস্থা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে লিটনকে পাওয়ার ব্যাপারে আশাবাদী বিসিবি। তবে তার ফেরার বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে চাইছেন না চিকিৎসকেরা। আগামী কয়েক দিনে তার শারীরিক অবস্থার উন্নতি কেমন হয়, সেটির ওপরই নির্ভর করছে টেস্ট সিরিজে তার খেলা।

এদিকে বাংলাদেশের শিবিরে স্বস্তির আরেকটি খবর দিয়েছেন অফ স্পিনার নাঈম হাসান। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বাউন্ডারি বাঁচাতে ডাইভ দেওয়ার সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি। সেই চোট কাটিয়ে সোমবার আবার বোলিং শুরু করেছেন নাঈম।

বোলিংয়ে ফিরে কোনো অস্বস্তি অনুভব করেননি বলে জানিয়েছেন এই স্পিনার। এখন চিকিৎসকদের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছেন তিনি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) তার আনুষ্ঠানিক ফিটনেস পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইতিমধ্যে বাংলাদেশে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ দল। আগামী ২৮ অক্টোবর মিরপুরে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ৫ নভেম্বর সিলেটে মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ এই সিরিজের আগে লিটন ও নাঈমের সুস্থ হয়ে ওঠা বাংলাদেশের জন্য বড় স্বস্তির খবর। তবে দুজনের খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চিকিৎসকদের পর্যবেক্ষণ ও ফিটনেস পরীক্ষার ফলের অপেক্ষায় থাকতে হবে।

শেয়ার:

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
বাংলা সন: ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরী
সাহরী: -- মি. ইফতার: -- মি.
সূর্যোদয়: -- মি. সূর্যাস্ত: -- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --
যোহর --
আসর --
মাগরিব/ইফতার --
ইশা --
সাহরী শেষ --