গণমানুষের সাথে
পোর্টাল: gonabarta.com | প্রিন্টের সময়: ৩১ অক্টোবর, ২০২৬, ০৮:৪০ পিএম
সহকর্মীদের চকলেট উপহার দেওয়ার দিন আজ
শুনুন
00:00
অফিসের কাজের চাপ, একের পর এক বৈঠক আর ব্যস্ততার মধ্যে একটু আনন্দ ছড়িয়ে দিতে এক টুকরো চকলেটই...
অফিসের কাজের চাপ, একের পর এক বৈঠক আর ব্যস্ততার মধ্যে একটু আনন্দ ছড়িয়ে দিতে এক টুকরো চকলেটই যথেষ্ট। সহকর্মীদের সঙ্গে মিষ্টি মুহূর্ত ভাগাভাগি করে নেওয়ার উপলক্ষ হিসেবে আজ ২০ অক্টোবর পালিত হচ্ছে সহকর্মীদের চকলেট উপহার দেওয়ার দিন।
কর্মক্ষেত্রে একঘেয়েমি কাটিয়ে সহকর্মীদের মধ্যে বন্ধুত্ব, আন্তরিকতা ও সৌহার্দ্য বাড়ানোর প্রতীকী উপলক্ষ এ দিনটি। এ উপলক্ষে সহকর্মীদের চকলেট উপহার দেওয়া, সবার সঙ্গে ভাগাভাগি করে খাওয়া কিংবা ছোটখাটো আয়োজনের মাধ্যমে কর্মব্যস্ত দিনটিকে আনন্দময় করে তোলা যায়।
অফিসে কাজের চাপ, ঊর্ধ্বতন কর্মকর্তার তাড়া, বার্তায় ভরা ডাকবাক্স আর একের পর এক বৈঠক—সব মিলিয়ে অনেক সময় কর্মজীবন হয়ে ওঠে একঘেয়ে। এমন দিনে সহকর্মীর দেওয়া ছোট্ট একটি চকলেটও মুখে হাসি ফোটাতে পারে। একই সঙ্গে এটি সহকর্মীর প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিকতা প্রকাশের সহজ মাধ্যম হতে পারে।
দিবসটি উদযাপনে বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই। সহকর্মীদের জন্য এক বাক্স চকলেট, কয়েকটি মাফিন কিংবা একটি কেক নিয়ে গেলেই তৈরি হতে পারে আনন্দঘন পরিবেশ। চাইলে দুপুরের বিরতিতে সবাই মিলে পছন্দের চকলেট ভাগাভাগি করে খাওয়া ও আড্ডার আয়োজনও করা যায়।যেসব সহকর্মীর সঙ্গে কাজের প্রয়োজন ছাড়া খুব একটা কথা হয় না, তাঁদেরও চকলেট উপহার দিয়ে সম্পর্কের নতুন সূচনা করা যেতে পারে। ছোট্ট একটি উপহার কখনো কখনো মানুষের মধ্যকার দূরত্ব কমাতে সাহায্য করে। তবে এমন আয়োজনে যেন কেউ বাদ না পড়েন, সেদিকেও খেয়াল রাখা জরুরি
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!
বঙ্গোপসাগরে আবারও ঘূর্ণিঝড়ের শঙ্কা, আঘাত হানতে পারে যেসব এলাকায়
২ ঘণ্টা আগেলং ড্রাইভ বাদ দিয়ে ফ্যাসিবাদের জঞ্জাল পরিষ্কার করুন, বিরোধীদলকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
৩ ঘণ্টা আগেঅবশেষে চাকরি থেকে বরখাস্ত ডিবি হারুন
৪ ঘণ্টা আগেবিড়ি খেলে কি অজু ভেঙে যায়
৫ ঘণ্টা আগেব্রেন টিউমার জয় করে ৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
৬ ঘণ্টা আগেএইচএসসির ফলের অপেক্ষায় ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী
৯ ঘণ্টা আগে
আজকের বিশেষ তথ্য
TODAY
ইংরেজি তারিখ:
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
বাংলা সন:
১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ:
১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরী
সাহরী: -- মি.
ইফতার: -- মি.
সূর্যোদয়: -- মি.
সূর্যাস্ত: -- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর
--
যোহর
--
আসর
--
মাগরিব/ইফতার
--
ইশা
--
সাহরী শেষ
--