মেনু ও ক্যাটাগরি

প্রচ্ছদ

শমশেরনগরে বাসার তালা ভেঙে চুরিকালে কুলাউড়ার সবুজ আটক

00:00
00:00
শমশেরনগরে বাসার তালা ভেঙে চুরিকালে কুলাউড়ার সবুজ আটক

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর লামাবাজার সোনাপুর সড়কে একই ফ্ল্যাটে দু’টি বাসার দরজা ভেঙ্গে চুরি করার সময় সৈয়দ সবুজ মিয়া (৩৫) নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর লামাবাজার সোনাপুর সড়কে একই ফ্ল্যাটে দু’টি বাসার দরজা ভেঙ্গে চুরি করার সময় সৈয়দ সবুজ মিয়া (৩৫) নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে এলাকার লোকজন। এসময় উত্তেজিত জনতা তাকে উত্তমমধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন। আটক সবুজ কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের গিয়াসনগর এলাকার সৈয়দ জাহাঙ্গীর হোসেনের ছেলে। তার নামে কুলাউড়া থানায় একাধিক চুরি-ছিনতায়ের মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।  


 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ওই দুটি বাসার ভাড়াটিয়া মনির মিয়া ও আসিদ উল্ল্যা বাসা তালা দিয়ে পরিবারের লোকজন নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেই সুযোগে মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টায় খালি বাসা দু’টিতে দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে চোর সবুজ ও তার সহযোগী। এসময় পার্শ্ববর্তী বাসার লোকজন টের পেয়ে আরও লোকজন ডেকে এনে বাসার সামনে জড়ো হন। ঘটনা বেগতিক দেখে একজন চোর পালিয়ে যায় এবং অপর চোর সবুজ বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে। পরে তাকে ধরে উত্তমমধ্যম দিয়ে পুলিশের হাতে দেওয়া হয়।


বাসার গৃহিনী জোৎস্না বেগম বলেন, আমরা জরুরি কাজে বাইরে গিয়েছিলাম। এই সময়ে চোর আমাদের বাসার দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে আসবাবপত্র তছনছ করে স্বর্ণ এবং নগদ টাকা বেগে ভরে নেয়। পুরো বাসার মালামাল এলোমেলো করে রাখে।


এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) রুহুল আমীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে সৈয়দ সবুজ মিয়াকে আটক করে আমাদের আওতায় নিয়ে আসা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

শেয়ার:

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
বাংলা সন: ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরী
সাহরী: -- মি. ইফতার: -- মি.
সূর্যোদয়: -- মি. সূর্যাস্ত: -- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --
যোহর --
আসর --
মাগরিব/ইফতার --
ইশা --
সাহরী শেষ --