মেনু ও ক্যাটাগরি

প্রচ্ছদ

রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর

00:00
00:00
রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর

ঢাকা থেকে কঠোর নিরাপত্তায় পাবনার ঈশ্বরদীতে পৌঁছেছে রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানি ইউরেনিয়ামের দ্বিতীয়...

ঢাকা থেকে কঠোর নিরাপত্তায় পাবনার ঈশ্বরদীতে পৌঁছেছে রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানি ইউরেনিয়ামের দ্বিতীয় চালান।


বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টা ৩ মিনিটে রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রের ভিতরে প্রবেশ করে ইউরেনিয়ামবাহী গাড়িবহর। এর আগে, ভোর ৪টা ৫৬ মিনিটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঈশ্বরদীতে অবস্থিত রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দের উদ্দেশ‍্যে রওনা দেয় ইউরেনিয়ামের গাড়িবহর।


ইউরেনিয়ামের গাড়িবহরটি সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব‍্যবস্থায় সড়ক পথে রুপপুরে নেওয়া হয়। ঢাকা থেকে রুপপুর পযর্ন্ত সড়কজুড়ে ব‍্যাপক নিরাপত্তাব্যবস্থা নেয় সংশ্লিষ্ট জেলার আইনশৃঙ্খলা বাহিনীর সদস‍্যরা। এসময় সড়কে সকল ধরনের যানবাহন এবং সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।


বিষয়টি রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্র এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে রাশিয়া থেকে কবে বা কখন ইউরেনিয়ামের চালান রাশিয়া থেকে ঢাকায় এসেছে সে ব‍্যাপারে কোনো তথ‍্য জানা সম্ভব হয়নি
শেয়ার:

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
বাংলা সন: ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরী
সাহরী: -- মি. ইফতার: -- মি.
সূর্যোদয়: -- মি. সূর্যাস্ত: -- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --
যোহর --
আসর --
মাগরিব/ইফতার --
ইশা --
সাহরী শেষ --