মেনু ও ক্যাটাগরি

প্রচ্ছদ

মার্কিন কূটনীতিকদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

00:00
00:00
মার্কিন কূটনীতিকদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার আশঙ্কায় সৌদি আরবে কর্মরত কয়েকজন মার্কিন কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার...

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার আশঙ্কায় সৌদি আরবে কর্মরত কয়েকজন মার্কিন কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে অবস্থিত কয়েকটি মার্কিন মিশন থেকে পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে ওয়াশিংটন।


বৃহস্পতিবার (২২ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে সাম্প্রতিক হামলায় প্রাণহানি ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সৌদি আরবে শুধু জরুরি দায়িত্বে নিয়োজিত নন—এমন মার্কিন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানান, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হুথিরা সৌদি আরবের বেসামরিক বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাচ্ছে। এতে হতাহতের পাশাপাশি যাতায়াতব্যবস্থায়ও বিঘ্ন ঘটছে।


রয়টার্সকে চার মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলের অন্য কয়েকটি দেশেও মার্কিন মিশন থেকে কর্মীদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে। তবে সৌদি আরবের বাইরে অন্য মিশনগুলোতে পরিবর্তনের বিষয়ে পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
শেয়ার:

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
বাংলা সন: ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরী
সাহরী: -- মি. ইফতার: -- মি.
সূর্যোদয়: -- মি. সূর্যাস্ত: -- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --
যোহর --
আসর --
মাগরিব/ইফতার --
ইশা --
সাহরী শেষ --