গণমানুষের সাথে
পোর্টাল: gonabarta.com | প্রিন্টের সময়: ৩১ অক্টোবর, ২০২৬, ০৬:৪৬ পিএম
ফ্রেন্ডশিপ সোসাইটির আহ্বায়ক কমিটি ঘোষণা, দায়িত্ব পেলেন ১৯ সদস্য
দীর্ঘ দুই বছরের আলোচনা ও প্রত্যাশার পর আনুষ্ঠানিকভাবে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে সামাজিক সংগঠন ফ্রেন্ডশিপ সোসাইটি। এ উপলক্ষে আয়োজিত পরিচিতি সভায় সংগঠনের বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়।
সংগঠনটির প্রকাশিত কমিটির তালিকা অনুযায়ী, আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইয়ারুল আলী জুলমতী। প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন (এমদাদুল হক), দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান (হাবিব) এবং তৃতীয় যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোস্তাফিজুর রহমান।
সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল মারুফ। প্রথম যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার ইমনুল হক এবং দ্বিতীয় যুগ্ম সদস্য সচিব মো. সোজাউল্লাহ সুজন। সাংগঠনিক সমন্বয়ক হিসেবে রয়েছেন মো. মোখলেছুল এবং প্রবাসী বিষয়ক সম্পাদক মো. দিদারুল ইসলাম।
এ ছাড়া বিষয়ভিত্তিক সম্পাদকীয় পদে দায়িত্ব পেয়েছেন সিএম মামুন—প্রচার ও যোগাযোগ সম্পাদক, মো. শাহীন মিয়া—অর্থবিষয়ক সম্পাদক, শামসুল হুদা (বাবুল)—দপ্তর ও নথিবিষয়ক সম্পাদক, মো. দেলোয়ার হোসেন তমিজ—শিক্ষা ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং মো. হানিফ ফকির—ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।
কমিটিতে সাধারণ সদস্য হিসেবে রয়েছেন মিজানুর রহমান, রেজাউল করিম, মো. আব্দুল্লাহ আল আরাফাত, মো. ফিরোজ মিয়া ও মো. রিয়াদুল ইসলাম।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঐক্য, ভালোবাসা ও মানবিকতার বন্ধনে সবাইকে একসঙ্গে নিয়ে সমাজের উন্নয়নে কাজ করাই তাদের মূল লক্ষ্য। একটি সুন্দর, মানবিক, শিক্ষাবান্ধব ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনের সদস্যরা।
কমিটি প্রকাশের আয়োজন সফল করতে যাঁরা উপস্থিত থেকে সহযোগিতা ও পরামর্শ দিয়েছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি।
‘একসাথে করি সুন্দর গ্রাম’—এই স্লোগানকে সামনে রেখে একটি সুন্দর ও আদর্শ সমাজ গড়ে তোলার অঙ্গীকার করেছে ফ্রেন্ডশিপ সোসাইটি।