গণমানুষের সাথে
পোর্টাল: gonabarta.com | প্রিন্টের সময়: ৩১ অক্টোবর, ২০২৬, ০৭:৪৫ পিএম
লালমনিরহাটে বিয়ের দাবিতে বাড়িতে স্কুলশিক্ষিকার অনশন, বাড়ি থেকে পালালেন সিভিল জজ
দীর্ঘ ১১ বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ইউনুস আলী নামের এক সিভিল জজের বাড়িতে অনশন শুরু করেছেন এক স্কুলশিক্ষিকা।
ঢাকাশনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
৯ মিনিট আগেদীর্ঘ ১১ বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ইউনুস আলী নামের এক সিভিল জজের বাড়িতে অনশন শুরু করেছেন এক স্কুলশিক্ষিকা।শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জহির মোড় এলাকায় ওই বিচারকের বাড়িতে অবস্থান নেন তিনি। শনিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তার অনশন অব্যাহত রয়েছে।
অনশনরত শিক্ষিকার নাম আনিকা তাবাসসুম প্রাপ্তি (২৯)। তিনি উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পোস্ট অফিস সংলগ্ন এলাকার জাকির হোসেন লস্করের মেয়ে। বর্তমানে তিনি রংপুরের হারাগাছ উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, ইউনুস আলী টংভাঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জহির মোড় এলাকার জয়নাল আবেদীনের চতুর্থ ছেলে। তিনি বর্তমানে বগুড়া জজ কোর্টে সহকারী জজ (সিভিল জজ) হিসেবে কর্মরত। প্রেমিকা বাড়িতে আসার খবরে তিনি বাড়ি থেকে সটকে পড়েন।
অনশনরত শিক্ষিকা আনিকা তাবাসসুম প্রাপ্তি জানান, ইউনুস আলীর সঙ্গে তার দীর্ঘ ১১ বছরের প্রেমের সম্পর্ক। তিন বছর আগে ইউনুস আলী বিচার বিভাগে সহকারী জজ হিসেবে যোগ দেন। অন্যদিকে, প্রায় এক বছর আগে এনটিআরসিএর (NTRCA) মাধ্যমে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পান তিনি।
শিক্ষিকার অভিযোগ, দীর্ঘদিন ধরে বিয়ের জন্য তাগিদ দিয়ে আসলেও ইউনুস আলী নানা অজুহাতে সময়ক্ষেপণ করছিলেন। সম্প্রতি তিনি গোপনে অন্য জায়গায় বিয়ের জন্য পাত্রী দেখছেন- এমন খবর পেয়ে শুক্রবার দুপুরে বাধ্য হয়ে ইউনুস আলীর বাড়িতে অবস্থান নেন তিনি। কিন্তু প্রেমিকা আসার খবর পেয়েই গা ঢাকা দেন ইউনুস আলী।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোশাররফ হোসেন জানান, স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা চলছে। তবে এ ব্যাপারে মেয়ের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে ইউনুস আলীর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।