গণমানুষের সাথে
পোর্টাল: gonabarta.com | প্রিন্টের সময়: ৩১ অক্টোবর, ২০২৬, ০৬:৪০ পিএম
নতুন দুই মুখ নিয়ে সাফের দল ঘোষণা বাংলাদেশের
শুনুন
00:00
আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ২৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত দলে প্রথমবারের...
আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ২৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রোনান সুলিভান ও মাহি খান।
আগেই জানা গিয়েছিল, অনিশ্চয়তা কাটিয়ে বাংলাদেশের হয়ে খেলতে যাচ্ছেন রোনান সুলিভান। এবার তাকে রেখেই সাফের দল ঘোষণা করল বাফুফে। ২০২৬ সালের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নজর কাড়েন এই তরুণ ফুটবলার। ওই আসরে বাংলাদেশের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।
গ্রুপপর্বে পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে বাংলাদেশকে ২-০ ব্যবধানের জয় এনে দেন রোনান। এ ছাড়া গ্রুপপর্বে একটি গোলে সহায়তা করার পাশাপাশি ভারতের বিপক্ষে ফাইনালের টাইব্রেকারেও গোল করেন তিনি।
রোনানের সঙ্গে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ইংল্যান্ডের নবম স্তরের ক্লাব মলটন এফসিতে খেলা মাহি খানও। চলতি মৌসুমে সাত ম্যাচে নয়টি গোল করেছেন এই ফুটবলার। এর আগে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তারবাংলাদেশের মাটিতে আগামী ৫ নভেম্বর শুরু হবে ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনেই ভুটানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। এরপর ১১ নভেম্বর গ্রুপপর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরাসর্বশেষ
EN
জাতীয়রাজনীতিরাজধানীদেশজুড়েঅর্থনীতিআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআইন-বিচারচাকরিবিজ্ঞান
ফুটবল
নতুন দুই মুখ নিয়ে সাফের দল ঘোষণা বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পিএম
facebook sharing buttonmessenger sharing buttonwhatsapp sharing buttontwitter sharing buttonlinkedin sharing buttoncopy sharing button
ছবি: সংগৃহীত
আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ২৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রোনান সুলিভান ও মাহি খান।
আগেই জানা গিয়েছিল, অনিশ্চয়তা কাটিয়ে বাংলাদেশের হয়ে খেলতে যাচ্ছেন রোনান সুলিভান। এবার তাকে রেখেই সাফের দল ঘোষণা করল বাফুফে। ২০২৬ সালের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নজর কাড়েন এই তরুণ ফুটবলার। ওই আসরে বাংলাদেশের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।
গ্রুপপর্বে পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে বাংলাদেশকে ২-০ ব্যবধানের জয় এনে দেন রোনান। এ ছাড়া গ্রুপপর্বে একটি গোলে সহায়তা করার পাশাপাশি ভারতের বিপক্ষে ফাইনালের টাইব্রেকারেও গোল করেন তিনি।
রোনানের সঙ্গে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ইংল্যান্ডের নবম স্তরের ক্লাব মলটন এফসিতে খেলা মাহি খানও। চলতি মৌসুমে সাত ম্যাচে নয়টি গোল করেছেন এই ফুটবলার। এর আগে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
আরও পড়ুন
১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো
বাংলাদেশের মাটিতে আগামী ৫ নভেম্বর শুরু হবে ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনেই ভুটানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। এরপর ১১ নভেম্বর গ্রুপপর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।
Pause
Mute
Remaining Time -7:19
Close PlayerUnibots.com
দুটি গ্রুপে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের গ্রুপপর্বের খেলা। দুই গ্রুপ থেকে মোট চারটি দল উঠবে সেমিফাইনালে। ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে সেমিফাইনালের দুটি ম্যাচ। আর টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ১৭ নভেম্বর।
বাংলাদেশ স্কোয়াড
মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, রহমত মিয়া, জিদান ইউসুফ, ইসা ফয়সাল, তারিক কাজী, জায়ান আহমেদ, মো. সোহেল রানা, সোহেল রানা, মো. রিদয়, হামজা চৌধুরী, শমিত সোম, কাজেম শাহ, জামাল ভূঁইয়া, ফারহান আলী, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ, ফাহামেদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সুকি ইতোফুসা, মিনহাজুল করিম স্বাধীন, রোনান সুলিভান ও মাহি খান।
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!
বঙ্গোপসাগরে আবারও ঘূর্ণিঝড়ের শঙ্কা, আঘাত হানতে পারে যেসব এলাকায়
৫৭ মিনিট আগেলং ড্রাইভ বাদ দিয়ে ফ্যাসিবাদের জঞ্জাল পরিষ্কার করুন, বিরোধীদলকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১ ঘণ্টা আগেঅবশেষে চাকরি থেকে বরখাস্ত ডিবি হারুন
২ ঘণ্টা আগেবিড়ি খেলে কি অজু ভেঙে যায়
৩ ঘণ্টা আগেব্রেন টিউমার জয় করে ৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
৪ ঘণ্টা আগেএইচএসসির ফলের অপেক্ষায় ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী
৭ ঘণ্টা আগে
আজকের বিশেষ তথ্য
TODAY
ইংরেজি তারিখ:
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
বাংলা সন:
১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ:
১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরী
সাহরী: -- মি.
ইফতার: -- মি.
সূর্যোদয়: -- মি.
সূর্যাস্ত: -- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর
--
যোহর
--
আসর
--
মাগরিব/ইফতার
--
ইশা
--
সাহরী শেষ
--