গণমানুষের সাথে
পোর্টাল: gonabarta.com | প্রিন্টের সময়: ৩১ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
কুলাউড়া স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি
কুলাউড়া স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি
কুলাউড়া প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কুলাউড়া পৌরসভার হল রুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু।
কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে আগত অতিথি বৃন্দ ও নেতাকর্মীরা বৃক্ষরোপণ ও লিফলেট বিতরণে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমদ শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আহমেদ আহাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ও শফিউল আলম জুয়েল এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শহীদ আহমদ।
কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল আলম ভূঁইয়া খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এম. গিয়াস উদ্দিন মোল্লা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে কুলাউড়া পৌরসভার সামনে গাছের চারা রোপণ করা হয়। পরে আগত অতিথিদের নেতৃত্বে উপস্থিত নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন। এ সময় সাধারণ মানুষের কাছে দলের কর্মসূচি ও বার্তা পৌঁছে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, গাছ পরিবেশের উন্নয়ন, বায়ুদূষণ হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা চারার নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে হবে।