মেনু ও ক্যাটাগরি

প্রচ্ছদ

মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

00:00
00:00
মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলের হাতে প্রান গেলো বাবার আব্দুস সামাদের (৫৫)। নেশার টাকা ও পারিবারিক কলহের জেরে...

সর্বশেষ
EN
জাতীয়রাজনীতিরাজধানীদেশজুড়েঅর্থনীতিআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআইন-বিচারচাকরিবিজ্ঞান
দেশজুড়ে
মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলের হাতে প্রান গেলো বাবার আব্দুস সামাদের (৫৫)। নেশার টাকা ও পারিবারিক কলহের জেরে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বাবা আব্দুস সামাদকে মাথায় ও বুকে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করেছে ছেলে আনোয়ার হোসেন। ঘটনার পর থেকে ঘাতক ছেলে পলাতক রয়েছে।


রোববার (২৬ অক্টোবর) ভোর ৫ টার দিকে শ্রীপুর উপজেলার সাইটালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। আব্দুস সামাদ ওই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।


স্থানীয়রা জানায়, ঘটনার দিন গভীর রাতে বাসায় ফিরেই নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন আনোয়ার। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাবা আব্দুস সামাদ তাকে শান্ত করার চেষ্টা করেন এবং বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ছেলে আনোয়ার তার বাবার ওপর চড়াও হন। প্রথমে তার মাথায় লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। পরে বুকে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে ঘাতক আনোয়ার দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রস্তুত করে এবং আলামত সংগ্রহ করে।


শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পাওয়ার পরপরই নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পলাতক অভিযুক্ত আনোয়ারকে গ্রেপ্তারে ইতিমধ্যে পুলিশি অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
শেয়ার:

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
বাংলা সন: ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরী
সাহরী: -- মি. ইফতার: -- মি.
সূর্যোদয়: -- মি. সূর্যাস্ত: -- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --
যোহর --
আসর --
মাগরিব/ইফতার --
ইশা --
সাহরী শেষ --