গণমানুষের সাথে
পোর্টাল: gonabarta.com | প্রিন্টের সময়: ৩১ অক্টোবর, ২০২৬, ০৬:৪৩ পিএম
টিকটক থেকে শ্যালিকার ‘কাছে আসা’, বিয়ের পর কর্মস্থলে অবাঞ্ছিত মাসুদ
শুনুন
00:00
টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে শালিকার সঙ্গে সম্পর্ক, পরে প্রথম স্ত্রীর সম্মতিতে তার ছোট বোনকে বিয়ে—এমন ঘটনা...
সর্বশেষ
EN
জাতীয়রাজনীতিরাজধানীদেশজুড়েঅর্থনীতিআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআইন-বিচারচাকরিবিজ্ঞান
দেশজুড়ে
টিকটক থেকে শ্যালিকার ‘কাছে আসা’, বিয়ের পর কর্মস্থলে অবাঞ্ছিত মাসুদ
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০১:০২ পিএম
4.2k
Shares
facebook sharing buttonmessenger sharing buttonwhatsapp sharing buttontwitter sharing buttonlinkedin sharing buttoncopy sharing button
ছবি: সংগৃহীত
নওগাঁর বদলগাছীতে টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে শালিকার সঙ্গে সম্পর্ক, পরে প্রথম স্ত্রীর সম্মতিতে তার ছোট বোনকে বিয়ে—এমন ঘটনা ঘিরে আলোচনায় আসা মো. মাসুদ রানাকে নিজের সেরেস্তার সব কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করেছেন নওগাঁ জজ কোর্টের আইনজীবী মো. শাহীন কাদির ডলার।
ইসলামবিরোধী ও সমাজবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) আইনজীবী শাহীন কাদির ডলারের দেওয়া এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। মাসুদ রানা একজন আইনজীবী সহকারী ও টিকটকার।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মাসুদ রানাকে সেরেস্তার সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ কারণে সম্মানিত মক্কেল ও সর্বসাধারণকে সেরেস্তার মামলা, আইনি কার্যক্রম কিংবা দাপ্তরিক বিষয় নিয়ে তার সঙ্গে যোগাযোগ না করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সেরেস্তার নাম ব্যবহার করে তার সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করতেও সতর্ক করা হয়েছে।সম্প্রতি মাসুদ রানার ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে নিজের শালিকাকে নিয়ে অশালীন অঙ্গভঙ্গিসংবলিত টিকটক ভিডিও প্রকাশ করছিলেন। এর মধ্যে গত ২৫ অক্টোবর শালিকাকে বিয়ে করার খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি কয়েকটি গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়।
স্থানীয়ভাবে জানা গেছে, উপজেলায় মাসুদ রানা ও তার স্ত্রী মৌসুমীর দাম্পত্য জীবন রক্ষার বিষয়কে কেন্দ্র করে মৌসুমীর ছোট বোন পূর্ণিমার সঙ্গে মাসুদ রানার বিয়ের ঘটনা সামনে আসে। গত ২৪ অক্টোবর তার ভাড়া বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হয়। পরদিন তাদের বিয়ে হয় বলে জানা গেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় সমালোচনা শুরু হয়।
এ বিষয়ে আলোচিত টিকটকার মাসুদ রানা জানান, শালিকার অন্য কোথাও বিয়ে হলে তার সঙ্গে পূর্বে করা ভিডিও গুলোর জন্য তাকে হেনস্তার শিকার হতে হতো। তাই আমার প্রথম স্ত্রী মৌসুমির সম্মতি ও সহযোগিতায় শালিকা পূর্নিমাকে বিয়ে করেছি।
ইসলামি শরিয়ত অনুযায়ী, কোনো পুরুষের জন্য স্ত্রী ও তার বোনকে একই সময়ে বিবাহবন্ধনে রাখা নিষিদ্ধ। পবিত্র কোরআনের সূরা আন-নিসার ২৩ নম্বর আয়াতে দুই বোনকে একসঙ্গে বিবাহে আবদ্ধ করার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে।
এ বিষয়ে মাওলানা রেজাউল করিম বলেন, আল্লাহ যা হারাম ঘোষণা করেছেন, তা নিঃসন্দেহে নিষিদ্ধ। তাই একই সময়ে দুই বোনকে বিয়ে করে সংসার করার সুযোগ নেই। তবে স্ত্রী মারা গেলে বা তালাক দিলে তার বোনকে বিয়ে করা যেতে পারে বলে তিনি জানান।
এসব ঘটনা ও অভিযোগের পরিপ্রেক্ষিতে মাসুদ রানাকে সেরেস্তার কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে বলে আইনজীবী শাহীন কাদির ডলারের গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হ
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!
বঙ্গোপসাগরে আবারও ঘূর্ণিঝড়ের শঙ্কা, আঘাত হানতে পারে যেসব এলাকায়
১ ঘণ্টা আগেলং ড্রাইভ বাদ দিয়ে ফ্যাসিবাদের জঞ্জাল পরিষ্কার করুন, বিরোধীদলকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১ ঘণ্টা আগেঅবশেষে চাকরি থেকে বরখাস্ত ডিবি হারুন
২ ঘণ্টা আগেবিড়ি খেলে কি অজু ভেঙে যায়
৩ ঘণ্টা আগেব্রেন টিউমার জয় করে ৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
৪ ঘণ্টা আগেএইচএসসির ফলের অপেক্ষায় ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী
৭ ঘণ্টা আগে
আজকের বিশেষ তথ্য
TODAY
ইংরেজি তারিখ:
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
বাংলা সন:
১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ:
১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরী
সাহরী: -- মি.
ইফতার: -- মি.
সূর্যোদয়: -- মি.
সূর্যাস্ত: -- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর
--
যোহর
--
আসর
--
মাগরিব/ইফতার
--
ইশা
--
সাহরী শেষ
--