মেনু ও ক্যাটাগরি

প্রচ্ছদ

মৌলভীবাজারে চুরি রোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় শেরপুর পুলিশ ফাঁড়ির উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

00:00
00:00
মৌলভীবাজারে চুরি রোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় শেরপুর পুলিশ ফাঁড়ির উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে চুরি রোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় শেরপুর পুলিশ ফাঁড়ির উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত 


মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি চুরির ঘটনার পর নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। 


চুরি রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শেরপুর পুলিশ ফাঁড়ির উদ্যোগে খলিলপুর ইউনিয়নের লামুয়া ও গোরারাই বাজার বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।



​২৬ অক্টোবর সোমবার সন্ধ্যায় খলিলপুর ইউনিয়নের গোরারাই বাজারে এই সভা অনুষ্ঠিত হয়।


​বাজার কমিটির সাবেক সভাপতি মো. কনর মিয়ার সভাপতিত্বে এবং শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ওবায়দুল্লাহ সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।


​সভায় স্থানীয় ব্যবসায়ীরা সাম্প্রতিক সময়ে খলিলপুর ইউনিয়নের বিভিন্ন বাজারে একাধিক চুরির ঘটনার কথা তুলে ধরেন। স্থানীয় পত্রিকা দৈনিক মৌলভীবাজার প্রতিদিন   এসব চুরির খবর প্রকাশের পর পুলিশ প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের যৌথ উদ্যোগে এই বিশেষ বিট পুলিশিং সভার আয়োজন করা হয়।



​সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর অংশ হিসেবে খলিলপুর ইউনিয়নের বাজারগুলোতে ইতোমধ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে জানানো হয়।


 পাশাপাশি বাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিজস্ব উদ্যোগে নৈশপ্রহরী বা পাহারাদার নিয়োগের ব্যবস্থা করার ওপর জোর দেওয়া হয়। এ বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

​সভায় আরও বক্তব্য দেন— মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ, সদর উপজেলা বিএনপির উপদেষ্টা মো. ফরিদ মিয়া, খলিলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদুর রহমান, ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আশরাফ মিয়া, সাংবাদিক রিপন মিয়া ও ব্যবসায়ী বেলাল আহমেদ।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের শেখ মহসিন মিয়া, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শিপন মিয়া, জুনেদ মিয়াসহ বাজারের ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় জনসাধারণ।

শেয়ার:

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
বাংলা সন: ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরী
সাহরী: -- মি. ইফতার: -- মি.
সূর্যোদয়: -- মি. সূর্যাস্ত: -- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --
যোহর --
আসর --
মাগরিব/ইফতার --
ইশা --
সাহরী শেষ --