মেনু ও ক্যাটাগরি

প্রচ্ছদ

সীমান্তে তিনদিনে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

00:00
00:00
সীমান্তে তিনদিনে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

সীমান্তে তিনদিনে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি


মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার সীমান্ত দিয়ে ৩০ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত তিনদিনে দুর্গম পাহাড়ি ও ঘন বনাঞ্চল সংলগ্ন সীমান্তে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি।


রোববার (২৫ অক্টোবর) বিকেলে বিজিবির ৫২ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


শুক্রবার (২৩ অক্টোবর) থেকে রোববার (২৫ অক্টোবর) পর্যন্ত বিয়ানীবাজার ৫২ বিজিবি ব্যাটালিয়ন দ্রুত পদক্ষেপ, নিবিড় নজরদারি ও স্থানীয়দের সহযোগিতায় এসব চেষ্টা প্রতিহত করে। 


বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টার খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়। এ সময় ভারতীয় একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকেও বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হয়। 


বিয়ানীবাজার ৫২ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। গত তিনদিনে প্রায় ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা আমরা প্রতিহত করেছি।


তিনি আরও বলেন, ড্রোন ক্যামেরা, গোয়েন্দা তথ্য ও আধুনিক নজরদারির মাধ্যমে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি দিন-রাত টহল জোরদার করা হয়েছে। এছাড়াও জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের স্বার্থ সমুন্নত রাখতে ৫২ বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান এ ব্যাটালিয়নের অধিনায়ক।

শেয়ার:

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
বাংলা সন: ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরী
সাহরী: -- মি. ইফতার: -- মি.
সূর্যোদয়: -- মি. সূর্যাস্ত: -- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --
যোহর --
আসর --
মাগরিব/ইফতার --
ইশা --
সাহরী শেষ --