মেনু ও ক্যাটাগরি

প্রচ্ছদ

‘আমি টাকা চাই না, ইয়াছিনকে আমার স্বামী হিসেবে চাই’

00:00
00:00
‘আমি টাকা চাই না, ইয়াছিনকে আমার স্বামী হিসেবে চাই’

কুমিল্লার বাঙ্গরায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপনের পর বিয়ে করতে অস্বীকৃতি এবং...


কুমিল্লার বাঙ্গরায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপনের পর বিয়ে করতে অস্বীকৃতি এবং ভুক্তভোগীকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইয়াছিন আরাফাত নামে এক তরুণের বিরুদ্ধে।


এ ঘটনায় গত (২৫ অক্টোবর) ন্যায়বিচার চেয়ে অভিযুক্ত তরুণসহ তার পরিবারের সাত সদস্যের বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় লিখিত অভিযোগ দিয়েছে ওই কিশোরী।অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীকাইল ইউনিয়নের চারিপাড়া গ্রামের স্থানীয় এক স্কুলের দশম শ্রেণির ওই শিক্ষার্থীর সঙ্গে প্রতিবেশী ইয়াছিন আরাফাতের দীর্ঘ প্রায় এক বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। সম্পর্কের একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ইয়াছিন তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন। সর্বশেষ গত ১৮ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে ইয়াছিন ওই কিশোরীর ঘরে গিয়ে আবারও শারীরিক সম্পর্ক স্থাপন করেন।


ভুক্তভোগী কিশোরী গণমাধ্যমকে জানায়, ঘটনার রাতে বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিরা টের পেলে উভয়পক্ষকে ডেকে সামাজিকভাবে বিয়ে করিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে সালিশদাররা ইয়াছিনকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে উল্টো ভুক্তভোগী পরিবারকে ৪ লাখ টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং মুখ বন্ধ রাখতে বাধ্য করেন।বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম জানায়, আমি ছুটি শেষে আজই ফিরলাম, তাই এ বিষয়টি আমি জানি না। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হবে। ঘটনার সত্যতা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শেয়ার:

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
বাংলা সন: ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরী
সাহরী: -- মি. ইফতার: -- মি.
সূর্যোদয়: -- মি. সূর্যাস্ত: -- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --
যোহর --
আসর --
মাগরিব/ইফতার --
ইশা --
সাহরী শেষ --