গণমানুষের সাথে
পোর্টাল: gonabarta.com | প্রিন্টের সময়: ৩১ অক্টোবর, ২০২৬, ০৬:৪৭ পিএম
চাঁদপুরে ইলিশ শিকার শুরু, এক কেজি বিক্রি হচ্ছে ২৪০০ টাকায়
মা ইলিশ রক্ষায় টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও ইলিশ শিকারে সরব হয়ে উঠেছে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদী। দীর্ঘ বিরতির পর জেলেদের জালে ধরা পড়ছে রূপালি ইলিশ। আর সেই ইলিশে প্রাণ ফিরেছে দেশের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর মাছঘাটে। প্রথম দিনেই ঘাটে এসেছে প্রায় ৭০০ থেকে ৮০০ মণ ইলিশ। তবে সরবরাহ বাড়লেও বাজারে কমেনি দাম। বর্তমানে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৪০০ টাকায়।
ঢাকাশুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
৩০ মিনিট আগেমা ইলিশ রক্ষায় টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও ইলিশ শিকারে সরব হয়ে উঠেছে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদী। দীর্ঘ বিরতির পর জেলেদের জালে ধরা পড়ছে রূপালি ইলিশ। আর সেই ইলিশে প্রাণ ফিরেছে দেশের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর মাছঘাটে। প্রথম দিনেই ঘাটে এসেছে প্রায় ৭০০ থেকে ৮০০ মণ ইলিশ। তবে সরবরাহ বাড়লেও বাজারে কমেনি দাম। বর্তমানে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৪০০ টাকায়।সকাল থেকেই ইলিশের আমদানি, হাঁকডাক আর বেচাকেনায় মুখর চাঁদপুর মাছঘাট। দীর্ঘ ২২ দিন কর্মহীন থাকার পর নদীতে ফিরে কাঙ্ক্ষিত ইলিশ পেয়ে স্বস্তি ফিরেছে জেলেদের মাঝে। খুশি মৎস্য ব্যবসায়ীরাও। তাদের আশা, ইলিশের এই সরবরাহ অব্যাহত থাকলে আগের লোকসান কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে।
তবে ঘাটে পর্যাপ্ত ইলিশ এলেও দামের কারণে স্বস্তি নেই সাধারণ ক্রেতাদের। বর্তমানে বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৪০০ টাকা। ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ ২ হাজার ১০০ থেকে ২ হাজার ২০০ টাকা এবং ৫০০ থেকে ৬০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়।
নিষেধাজ্ঞা শেষে নদীতে ইলিশ শিকার শুরু হওয়ায় জেলেদের কর্মচাঞ্চল্য আর মাছঘাটের ব্যস্ততায় ফিরেছে চিরচেনা রূপ।