মেনু ও ক্যাটাগরি

প্রচ্ছদ

‘আমরা বিধ্বস্ত হতে যাচ্ছি’ ফ্লোরিডায় রাস্তায় আছড়ে পড়া বিমানের পাইলটের শেষ কথা

00:00
00:00
‘আমরা বিধ্বস্ত হতে যাচ্ছি’ ফ্লোরিডায় রাস্তায় আছড়ে পড়া বিমানের পাইলটের শেষ কথা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গ্রিনএকার্সের কাছে রবিবার (১ নভেম্বর) লিয়ারজেট ৬০ মডেলের একটি বিমান বিধ্বস্ত হয়ে ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন।


৪ মিনিট আগেযুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গ্রিনএকার্সের কাছে রবিবার (১ নভেম্বর) লিয়ারজেট ৬০ মডেলের একটি বিমান বিধ্বস্ত হয়ে ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন।টেক্সাসের অস্টিন থেকে উড্ডয়ন করে বাহামাস যাওয়ার পথে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। তবে মাটিতে থাকা কোনো ব্যক্তির হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার ঠিক আগমুহূর্তে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সাথে নারী পাইলটের শেষ কথাগুলো ছিল আতঙ্কজনক। তিনি বলেছিলেন, ‘আমরা বিধ্বস্ত হতে যাচ্ছি! আমাদের হাতে সময় নেই!’

অন্য একটি রেডিও বার্তায় পাইলটকে বলতে শোনা যায়, ‘আমরা ২২ হাজার ফুট নিচে নেমে যাচ্ছি এবং আমরা ৬০ ডিগ্রি কাত হয়ে আছি। আমাদের হাতে আর সময় নেই।’ কন্ট্রোলারদের সাথে আলাপে ক্রুরা জানিয়েছিলেন, তারা টার্বুলেন্স ও বরফ জমার মতো বৈরী পরিস্থিতির মুখে পড়েছেন। মূলত ওই এলাকায় চরম বিরূপ আবহাওয়ার কারণে যন্ত্রপাতি বরফে জমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। এই বিপদ এড়াতে ক্রুরা বিমানটি ওপরে তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু এরপরই মেডে বা বিপদ সংকেত আসে।

ফ্লাইট ডেটা অনুযায়ী, বিমানটি প্রতি মিনিটে প্রথমে ১০ হাজার ফুট এবং এরপর ২০ হাজার ফুট বেগে নিচে নামতে শুরু করে। একপর্যায়ে এটি প্রতি মিনিটে ৩২ হাজার ফুট বা ঘণ্টায় ৩৬০ মাইল বেগে মাটিতে আছড়ে পড়ে। ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস দুর্ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘এটি একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ছিল। দেখে মনে হচ্ছিল একটি মিসাইল আছড়ে পড়ছে এবং এটি রাস্তার পাশে একটি বিশাল গর্ত তৈরি করেছে।’

শেয়ার:

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: সোমবার, ০২ নভেম্বর, ২০২৬
বাংলা সন: ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরী
সাহরী: -- মি. ইফতার: -- মি.
সূর্যোদয়: -- মি. সূর্যাস্ত: -- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --
যোহর --
আসর --
মাগরিব/ইফতার --
ইশা --
সাহরী শেষ --