মেনু ও ক্যাটাগরি

প্রচ্ছদ

শাহিদ মজুমদার ও জাকারিয়ার কণ্ঠে নতুন সংগীত, প্রকাশ বৃহস্পতিবার

00:00
00:00
শাহিদ মজুমদার ও জাকারিয়ার কণ্ঠে নতুন সংগীত, প্রকাশ বৃহস্পতিবার

প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও ভক্তির আবহে নতুন ইসলামী সংগীত নিয়ে হাজির হচ্ছেন সংগীতশিল্পী শাহিদ মজুমদার ও জাকারিয়া আহমাদ। তাঁদের কণ্ঠে প্রকাশ পেতে যাচ্ছে নতুন গান ‘হাবিব এসেছে’। আগামীকাল বৃহস্পতিবার গানটি প্রকাশের কথা রয়েছে। ইতোমধ্যে প্রকাশিত হয়েছে গানটির আকর্ষণীয় পোস্টার, যা ঘিরে শ্রোতাদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

‘হাবিব এসেছে’ গানটিতে কণ্ঠ দিয়েছেন শাহিদ মজুমদার ও জাকারিয়া আহমাদ। গানটির কথা ও সুর করেছেন শাকিল আহমেদ। সাউন্ড ডিজাইনে রয়েছেন আতাউর রহমান। গানটির দিকনির্দেশনায় রয়েছেন মুয়াদ্দাসির বুখারি। মেন্টর হিসেবে আছেন তালহা বিন বদরুজ্জামান এবং গ্রাফিক্সের দায়িত্বে রয়েছেন মারগুব হাসান।

প্রকাশিত পোস্টারে দুই শিল্পীকে সাদা পোশাকে দেখা গেছে। নান্দনিক উপস্থাপনায় পোস্টারটিতে ফুটে উঠেছে ইসলামী সংগীতের আবহ। গানটির শিরোনাম ও প্রকাশের ঘোষণাকে কেন্দ্র করে শ্রোতাদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

‘A Product by Tadrib’ হিসেবে প্রকাশিত হতে যাওয়া গানটি বৃহস্পতিবার থেকে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে শোনার সুযোগ পাবেন শ্রোতারা।

নতুন এই সংগীতের মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেওয়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের। এখন দেখার বিষয়, শাহিদ মজুমদার ও জাকারিয়া আহমাদের কণ্ঠে ‘হাবিব এসেছে’ প্রকাশের পর শ্রোতাদের কতটা মুগ্ধ করে এবং ইসলামী সংগীতের ভুবনে কতটা সাড়া ফেলে।

শেয়ার:

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
বাংলা সন: ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরী
সাহরী: -- মি. ইফতার: -- মি.
সূর্যোদয়: -- মি. সূর্যাস্ত: -- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --
যোহর --
আসর --
মাগরিব/ইফতার --
ইশা --
সাহরী শেষ --